১৮ মে ২০১৩ - ০২:১৪
'নির্বাচনে জয়ী হয়ে আসাদ ২০২০ পর্যন্ত ক্ষমতায় থাকছেন'

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এক রিপোর্টে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগামী বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হবেন।

বার্তা সংস্থা আবনা : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এক রিপোর্টে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগামী বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হবেন।

বিভিন্ন জনমত জরিপ ও গবেষণার আলোকে সিআইএ এই রিপোর্ট তৈরি করেছে।

বার্তা সংস্থা সিরিয়া অনলাইন জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে উদ্ধৃত করে পাশ্চাত্যে প্রকাশিত নানা রিপোর্টেও বলা হয়েছে, ২০১৪ সালে সিরিয়ায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে সেই নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আসাদ ভোটারদের শতকরা প্রায় ৭৫ ভাগ ভোট পাবেন।

সিআইএ মনে করে এ নির্বাচনে বিজয়ের সুবাদে আসাদ ২০২০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।

সিরিয়ার সংবিধান অনুযায়ী  দেশটির প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ সাত বছর। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করে বিদ্রোহী বা সন্ত্রাস বিরোধী চলমান লড়াইয়ে সিরিয়ার সরকারি সেনা বা সশস্ত্র বাহিনীই বিজয়ী হয়েছে। চলমান এ লড়াইয়ে সরকারি সেনাদের বিজয় ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় বাশার আসাদ সরকারের প্রতি জনসমর্থন জোরদার হয়েছে।

সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট বিদ্রোহী ও সন্ত্রাসীরা ২০১১ সালে সহিংসতা শুরু করে এবং পশ্চিমা সরকারগুলো অস্ত্র ও অর্থ ছাড়াও প্রচারণাগত সহায়তা দিয়ে আসছে বিদ্রোহীদের।